নীতিমালা ও শর্তাবলি

Expert IT Park

শিক্ষার্থীদের জন্য আচরণবিধি, নীতিমালা ও শর্তাবলী

Expert IT Park-এর প্রতিটি শিক্ষার্থীর জন্য নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণ করা বাধ্যতামূলক। একটি পেশাদার, নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল শিক্ষার্থীকে এসব নীতিমালা মেনে চলতে হবে।

১. সম্মানজনক আচরণ
সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সহপাঠীদের সাথে সর্বদা ভদ্র, শালীন ও সম্মানজনক আচরণ করতে হবে।

২. অসদাচরণ নিষিদ্ধ
কোনো ধরনের তর্ক-বিতর্ক, ঝগড়া, অপমানজনক মন্তব্য, হুমকি বা অসদাচরণ গ্রহণযোগ্য নয়।

৩. বৈষম্যমূলক মন্তব্য নিষিদ্ধ
ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা বা ব্যক্তিগত পরিচয় নিয়ে কাউকে হেয়, অপমান বা কটূক্তি করা যাবে না।

৪. প্রতিষ্ঠানের সুনাম রক্ষা
Expert IT Park, এর শিক্ষক, কর্মকর্তা বা কার্যক্রম সম্পর্কে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রচার করা যাবে না।

৫. গোপনীয়তা বজায় রাখা
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য, প্রশাসনিক সিদ্ধান্ত, ব্যবসায়িক তথ্য বা গোপনীয় বিষয় অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।

৬. অভিযোগ প্রদানের নিয়ম
যেকোনো অভিযোগ, পরামর্শ বা মতামত সরাসরি কর্তৃপক্ষকে জানাতে হবে। গ্রুপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়ানো যাবে না।

৭. প্রতারণা ও স্ক্যাম নিষিদ্ধ
কোনো শিক্ষার্থী, সদস্য বা প্রতিষ্ঠানের ক্ষতি হয় এমন প্রতারণা, স্ক্যাম বা আর্থিক অনিয়মে জড়িত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ।

৮. অননুমোদিত প্রচারণা নিষিদ্ধ
কোনো থার্ড-পার্টি কোর্স, ব্যবসা, পণ্য বা সেবার বিজ্ঞাপন বা প্রচারণা প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মে করা যাবে না।

৯. একাডেমিক সততা
অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বা পরীক্ষায় নকল করা, অন্যের কাজ নিজের নামে জমা দেওয়া বা অসৎ পন্থা অবলম্বন করা যাবে না।

১০. গ্রুপ ব্যবহারের নিয়ম
অফিশিয়াল গ্রুপে শুধুমাত্র কোর্স, ক্লাস, অ্যাসাইনমেন্ট ও শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় বিষয় পোস্ট করা যাবে।

১১. অপ্রয়োজনীয় কন্টেন্ট নিষিদ্ধ
মিম, ফানি ভিডিও, চেইন মেসেজ, রাজনৈতিক পোস্ট বা অপ্রাসঙ্গিক কন্টেন্ট শেয়ার করা যাবে না।

১২. ব্যক্তিগত বিষয় পরিচালনা
ব্যক্তিগত সমস্যা বা বিরোধ গ্রুপে আলোচনা না করে সরাসরি অ্যাডমিন বা কর্তৃপক্ষকে জানাতে হবে।

১৩. ক্লাসে অংশগ্রহণ
নির্ধারিত সময় অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং ক্লাস চলাকালীন মনোযোগ বজায় রাখতে হবে।

১৪. শিক্ষার পরিবেশ বজায় রাখা
অফিস, ক্লাসরুম বা অনলাইন ক্লাসে এমন কোনো আচরণ করা যাবেবিধা নষ্ট করে যা অন্যের শিক্ষার পরিবেশ নষ্ট করে।

১৫. ক্লাস ভিডিও ও কোর্স ম্যাটেরিয়াল পাইরেসি নিষিদ্ধ
ক্লাস ভিডিও, রেকর্ডিং, নোট, PDF, স্লাইড, অ্যাসাইনমেন্ট, রিসোর্স বা যেকোনো শিক্ষাসামগ্রী অনুমতি ছাড়া কপি, ডাউনলোড, শেয়ার, বিক্রয় বা অন্যকে প্রদান করা সম্পূর্ণ নিষিদ্ধ।

১৬. ক্লাস রেকর্ডিং পুনঃপ্রচার নিষিদ্ধ
অনলাইন বা অফলাইন ক্লাসের ভিডিও, স্ক্রিনশট, অডিও বা অন্যান্য কনটেন্ট অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।

১৭. অ্যাকাউন্ট শেয়ারিং নিষিদ্ধ
নিজের কোর্স অ্যাকাউন্ট, লগইন তথ্য বা ক্লাস অ্যাক্সেস অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না।

১৮. প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবহারের নিয়ম
Expert IT Park-এর নাম, লোগো, ব্যানার, ডিজাইন বা ব্র্যান্ডিং উপকরণ অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

১৯. শিক্ষক ও স্টাফদের হয়রানি নিষিদ্ধ
কোনো শিক্ষক, কর্মকর্তা বা স্টাফ সদস্যকে ব্যক্তিগতভাবে হয়রানি, অপমান বা অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো যাবে না।

২০. শিক্ষার্থী সংগ্রহ বা বিকল্প গ্রুপ পরিচালনা নিষিদ্ধ
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া Expert IT Park-এর শিক্ষার্থীদের নিয়ে আলাদা কোর্স, ট্রেনিং, গ্রুপ বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে না।

২১. কোর্স ফি ও আর্থিক নীতিমালা
একবার জমাকৃত কোর্স ফি সাধারণত ফেরতযোগ্য নয়। বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

২২. সার্টিফিকেট প্রদানের শর্ত
সার্টিফিকেট পাওয়ার জন্য নির্ধারিত ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা ও অন্যান্য শর্ত পূরণ করা বাধ্যতামূলক।

২৩. উপস্থিতি নীতিমালা
অতিরিক্ত অনুপস্থিতি, নিয়মিত ক্লাস মিস বা নির্ধারিত কার্যক্রমে অংশগ্রহণ না করলে বিশেষ সুবিধা, সার্টিফিকেট বা সাপোর্ট সীমিত করা হতে পারে।

২৪. ক্লাস অনুপস্থিতি নীতিমালা
পূর্ব অনুমতি বা যথাযথ কারণ ব্যতীত ক্লাসে অনুপস্থিত থাকলে প্রতি ক্লাসের জন্য ১০০ টাকা জরিমানা প্রযোজ্য হবে।

২৫. হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট নীতিমালা
নির্ধারিত সময়ের মধ্যে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট জমা না দিলে প্রতিবারের জন্য ২০০ টাকা জরিমানা প্রযোজ্য হবে।

২৬. অর্থ লেনদেন সতর্কতা

শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে ব্যক্তিগত অর্থ লেনদেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে। এ ধরনের লেনদেনের জন্য Expert IT Park দায়ী থাকবে না।

২৭. ভুয়া তথ্য প্রদান নিষিদ্ধ
ভর্তি, সার্টিফিকেট বা অন্য কোনো সুবিধা গ্রহণের ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।

২৮. প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা
অফিসের যন্ত্রপাতি, আসবাবপত্র বা অন্য কোনো সম্পদের ক্ষতি করলে ক্ষতিপূরণ প্রদান করতে হতে পারে।

২৯. কর্তৃপক্ষের সিদ্ধান্ত
প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিরাপত্তা ও সুনাম রক্ষার্থে কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত সকল শিক্ষার্থীর জন্য চূড়ান্ত ও বাধ্যতামূলক বলে বিবেচিত হবে।

৩০. আইনগত ব্যবস্থা
কোর্স ম্যাটেরিয়াল পাইরেসি, প্রতারণা, মানহানি, তথ্য ফাঁস, অ্যাকাউন্ট শেয়ারিং বা প্রতিষ্ঠানের আর্থিক ও সুনামগত ক্ষতির চেষ্টা প্রমাণিত হলে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩১. শাস্তিমূলক ব্যবস্থা
নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে:

  • মৌখিক সতর্কবার্তা

  • লিখিত সতর্কবার্তা

  • জরিমানা

  • গ্রুপ বা ক্লাস থেকে সাময়িক অপসারণ

  • কোর্স বাতিল

  • সার্টিফিকেট স্থগিত

  • স্থায়ী বহিষ্কার

  • প্রয়োজনবোধে আইনগত ব্যবস্থা

বিশেষ ঘোষণা

Expert IT Park-এ ভর্তি হওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী উপরোক্ত সকল নিয়ম, নীতিমালা ও শর্তাবলী মেনে চলতে সম্মত হয়েছেন বলে বিবেচিত হবে।

জরিমানার উদ্দেশ্য অর্থ সংগ্রহ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা এবং নিয়মিত অনুশীলনের অভ্যাস গড়ে তোলা।

Expert IT Park কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই নীতিমালা সংশোধন, সংযোজন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

মূলমন্ত্র

“পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতাই একজন সফল ফ্রিল্যান্সারের পরিচয়।”

— Expert IT Park কর্তৃপক্ষ